Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Giriraj singh: মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি : গিরিরাজ সিং

Giriraj Singh (File Picture)
Giriraj Singh (File Picture)

 

পাটনা, ১১ জানুয়ারি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। দলীয় সদস্যদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ প্রসঙ্গে বৃহস্পতিবার সকালে গিরিরাজ সিং বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং এই ধরনের কোম্পানি অন্যদের শেয়ারহোল্ডার করে না। দলের সুপার শেয়ারহোল্ডার তাঁর ভাইপো (অভিষেক ব্যানার্জি)। যদি কেউ ভাগ চাইতে চায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে চায়, তিনি তা সহ্য করবেন না।"

এদিকে, অযোধ্যায় রাম মন্দিরের ''প্রাণ প্রতিষ্টা'' অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ কংগ্রেস প্রত্যাখ্যান করার বিষয়ে, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, "এই মানুষজন মরসুমের হিন্দু, যখন তাঁরা মনে করে তাঁদের ভোট পেতে হবে, তাঁরা নম্র হিন্দু হওয়ার চেষ্টা করে। জওহরলাল নেহেরুর পর থেকে কংগ্রেসের কেউ অযোধ্যায় যাননি। আদালতে মামলাটি বিচারাধীন রাখার কাজ কংগ্রেসই করেছিল, তাই তাঁদের অযোধ্যায় যাওয়ার নৈতিক শক্তি নেই।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…