Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Virendra Sachdeva: দিল্লিতে দূষণ রুখতে ১০ বছরে কিছুই করেনি কেজরিওয়াল সরকার : বীরেন্দ্র সচদেবা

Virendra Sachdeva
Virendra Sachdeva

 

নয়াদিল্লি, ২১ অক্টোবর : দিল্লিতে দূষণ পরিস্থিতির জন্য দিল্লি সরকারের তীব্র সমালোচনা করলেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা। সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরেন্দ্র সচদেবা বলেছেন, দিল্লিতে দূষণ রুখতে ১০ বছরে কিছুই করেনি কেজরিওয়াল সরকার। অক্টোবর মাসেই দূষণের কবলে রাজধানী দিল্লি। দূষিত হয়ে উঠেছে যমুনা নদীর জলও। এই পরিস্থিতির মধ্যেই বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে শুরু হয়েছে বাক-যুদ্ধ।

এই পরিস্থিতিতে সোমবার সকালে দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেছেন, "জাতীয় রাজধানীতে প্রচণ্ড ধোঁয়াশা রয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের শাসনে দিল্লির অবস্থা খারাপ হয়েছে। গত ১০ বছরে তাঁরা দিল্লির দূষণ নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ নেয়নি। এএপি সরকার অনেক দুর্নীতি করেছে। দিল্লিতে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টগুলি কাজ করছে না, যে কারণে যমুনা নদীর উপর বিষাক্ত ফেনা ভাসতে দেখা যাচ্ছে। দিল্লিতে প্রতিদিন ৩১০০ টন সিএন্ডডি বর্জ্য অপরিশোধিত রেখে দেওয়া হচ্ছে। দিল্লিতে দূষণ বৃদ্ধির জন্য তাঁরা পঞ্জাব থেকে খড়বিচুলি পোড়ানোকে দায়ী করছেন না এবং পঞ্জাব সরকারের অদক্ষতা আড়াল করছেন।"

You might also like!