Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Jammu and Kashmir:কনকনে শীতে কাঁবু কাশ্মীর উপত্যকা, জমে বরফ হয়ে যাচ্ছে লেহ ও কার্গিল

Kashmir valley in  winter
Kashmir valley in winter

 

শ্রীনগর, ২২ ডিসেম্বর : ঠান্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীর। কাঁপুনি দিয়ে ঠান্ডা তো বটেই, উপত্যকার বেশ কয়েকটি জায়গায় শূন্যাঙ্কের অনেকটাই নীচে রয়েছে। প্রবল শীত আর বরফে ঢেকেছে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। ঠান্ডায় জমে বরফ হয়ে যাচ্ছে লাদাখের লেহ থেকে কার্গিল, হাড় হিম করা ঠান্ডা পড়েছে দ্রাসে। ঘর-বাড়ি, গাছ সবকিছুতে ধীরে ধীরে বরফ জমে যাচ্ছে।

এ মুহূর্তে সবথেকে শীতলতম স্থান লেহ, কার্গিল ও দ্রাস। শীত কোনও অংশে কম নেই শ্রীনগর, গুলমার্গ এবং পহেলগামেও। রাতের তাপমাত্রা সর্বত্রই হু হু করে নামছে। শুক্রবারও প্রবল শীতের মধ্যেই ঘুম ভাঙল উপত্যকার বাসিন্দাদের। কনকনে শীতের কারণে সকালের দিকে রাস্তায় মানুষের আনাগোনা কমেছে। জমজমাট শীতে কাঁপছে জম্মুও। সেখানেও তাপমাত্রার পারদ নিম্নমুখী। এই শীতের প্রকোপ এখনই কমবে না, বরং আরও বাড়তে পারে। পাশাপাশি ২১ ডিসেম্বর থেকে কাশ্মীরে শুরু হয়েছে ৪০-দিন ব্যাপী 'চিল্লাই কালান'।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…