Kamal Nath : ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়ে বিস্ফোরক কমল নাথ

Kamal Nath
Kamal Nath

 

ইন্দোর, ২ ডিসেম্বর : ভারত জোড়ো যাত্রায় সাতদিন কাটিয়েই মনে হচ্ছে মরে যাব, এমনই মন্তব্য করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। এই মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য রাজনৈতিক মহলে। কংগ্রেসকে বিঁধে বার্তা দিয়েছে বিজেপি। প্রসঙ্গত, কিছুদিন আগেই রাহুল গান্ধী বলেছিলেন, ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়ে প্রচুর হাঁটলেও কেউ খুব একটা সমস্যায় পড়ছেন না। কিন্তু কমলের এই মন্তব্যের পরে বিজেপির দাবি, মানুষকে জোর করে এই যাত্রায় হাঁটতে বাধ্য করছেন রাহুল গান্ধী।

ভারত জোড়ো যাত্রার নিয়ম অনুযায়ী, প্রতিদিন সকাল ছ’টা থেকে উঠে হাঁটা শুরু হবে। দিনে অন্তত ২৪ কিলোমিটার হাঁটতেই হবে প্রত্যেক যাত্রীকে। এইভাবে টানা সাতদিন কাটিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর মনে হয়েছে, তিনি হয়তো মরে যেতে পারেন।

রাহুল গান্ধীকে আক্রমণের সুযোগ হাতছাড়া করেনি বিজেপিও। কমল নাথের ভিডিওর জবাবে একটি টুইট করেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জাতি পরিচয়ের উল্লেখ করে তিনি বলেন, “জাতি ও ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করেন রাহুল গান্ধী। পিছিয়ে পড়া জাতিদের প্রতি তাঁর মানসিকতা কেমন, সেই বিষয়ে ফাঁস করে দিয়েছেন কমল নাথ। আমি রাহুল বাবার কাছে আবেদন করছি, নিজের যাত্রাকে সকলের কাছে সফল প্রমাণ করতে গিয়ে অন্যদের অসুবিধায় ফেলবেন না। শারীরিকভাবে যাঁরা সক্ষম নন, তাঁদের বলির পাঁঠা করবেন না।”

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…