Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

1 year ago

JD Vance India Visit Updates: সপরিবারে অক্ষরধাম মন্দির দর্শনে জে ডি ভান্স, মুগ্ধ হলে শিল্পকলা দেখে

US Vice President JD Vance and his family at the Akshardham Temple
US Vice President JD Vance and his family at the Akshardham Temple

 

নয়াদিল্লি, ২১ এপ্রিল : আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ভারত সফরে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। সোমবার দিল্লির পালাম বিমানঘাঁটিতে তাঁকে স্বাগত জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিমানঘাঁটিতে ভান্সকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। সেখান থেকে তাঁরা যান দিল্লির অক্ষরধাম মন্দিরে। সপরিবারে অক্ষরধাম মন্দির দর্শন করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। ভান্সের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত উষা ভান্স এবং তিন শিশুসন্তান— ইওয়ান, বিবেক ও মিরাবেল। সকলের পোশাক ছিল ভারতীয়। অক্ষরধাম মন্দিরের মুখপাত্র রাধিকা শুক্লা বলেছেন, "তাঁদের অবিস্মরণীয় স্মৃতি চিরকাল ধরে রাখার জন্য একটি স্মারক উপহার দেওয়া হয়েছে। যখন তিনি অক্ষরধাম মন্দিরে দর্শন করছিলেন, তখন তিনি এখানকার শিল্পকর্ম, এখানে প্রদত্ত বার্তা এবং এখানকার সাংস্কৃতিক খোদাই সত্যিই পছন্দ করেছিলেন। তাঁর সন্তানরাও অনেক উপভোগ করেছিল। তাঁরা আমাদের দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য অনুভব করেছিল।"

You might also like!