Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Women Prisoners in Jail:জেলে অন্তঃসত্ত্বা,সব রাজ্যের কাছে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট

Supreme Court
Supreme Court

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জেলে মহিলা বন্দিরা কীভাবে অন্তঃসত্ত্বা হচ্ছেন, এখন তাঁরা কী অবস্থায় আছেন?,জানতে চাইল সুপ্রিম কোর্ট। সব রাজ্যকে জেলের পরিস্থিতি রিপোর্ট দিয়ে শীর্ষ আদালতে জানাতে হবে। 

শুক্রবার জেলে মহিলা কয়েদিদের মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। বিচারপতি হিমা কোহলি এবং আসানুদ্দিন আমানুল্লাহের বেঞ্চ এই মামলায় কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। রাজ্যে রাজ্যে কারাগারগুলিতে মহিলা বন্দিদের কী অবস্থায় রাখা হয়েছে, তাঁদের জন্য কী পরিষেবা রয়েছে, খোঁজ নেবে ওই কমিটি।

জেলের ভিতর মহিলা কয়েদিদের অবস্থা নিয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আদালত বান্ধব তাপস ভঞ্জ। তিনি জানিয়েছিলেন, রাজ্যের বিভিন্ন সংশোধনাগারের মহিলা বন্দিরা অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন। তাপসের জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত বছর পর্যন্ত রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে ১৯৬ জন শিশু জন্ম নিয়েছে। সম্প্রতি, আলিপুর মহিলা জেলেও এক জন কয়েদি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তাই বিচার চেয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। তাঁর আর্জি, রাজ্যের সমস্ত মহিলা সংশোধনাগার বা যে সব সংশোধনাগারে মহিলা সেল রয়েছে, সেখানে যেন কোনও পুরুষকে ঢুকতে দেওয়া না হয়।

পরিসংখ্যান দেখে এই মামলা স্বতঃপ্রণোদিত ভাবে গ্রহণ করে সুপ্রিম কোর্ট। সেই মামলাতেই আদালত সব রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে। নোটিস জারি করা হয়েছে সব রাজ্যে। কমিটি গঠনের নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। শুক্রবার এই মামলার শুনানিতে পশ্চিমবঙ্গের মামলা প্রসঙ্গে বিচারপতি কোহলি বাংলার জেলগুলিতে মহিলা বন্দিদের জন্য পর্যাপ্ত স্যানিটারি ন্যাপকিনের বন্দোবস্ত রয়েছে কি না, তার খোঁজও নেন।

রাজ্যের বিভিন্ন জেলের কয়েদিদের সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে আদালত বান্ধব নিয়োগ করেছে কলকাতা হাই কোর্ট। সংশোধনাগারের মধ্যে কয়েদিরা ঠিক মতো খাবার বা চিকিৎসা পাচ্ছেন কি না, তা দেখার দায়িত্ব আদালত বান্ধবের। পাশাপাশি, কয়েদিদের জীবনযাপনে কোনও অব্যবস্থা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখার দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে। সেই সূত্রেই হাই কোর্টে মহিলাদের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…