Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

1 year ago

Kiren Rijiju: সরকারকে প্রশ্ন করার পরিবর্তে বিঘ্ন ঘটানো ঠিক নয়,কিরেন রিজিজু

Kiren Rijiju
Kiren Rijiju

 

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি : লোকসভার কাজকর্মে বিঘ্ন ঘটানোর জন্য বিরোধীদের ভূমিকার নিন্দা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। সোমবার লোকসভায় রিজিজু বলেছেন, সরকারকে প্রশ্ন করার পরিবর্তে বিঘ্ন ঘটানো মোটেও ঠিক নয়। সোমবার লোকসভার অধিবেশনের শুরুতে বিরোধীদের উদ্দেশ্যে অধ্যক্ষ ওম বিড়লা অনুরোধ জানান, আলোচনায় অংশ নেওয়ার জন্য। এই অনুরোধে শান্ত হননি বিরোধীরা।

তখন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, "আমি বারবার বিরোধীদের অনুরোধ করেছি প্রশ্নোত্তর পর্ব বিঘ্নিত না করার জন্য। প্রশ্নোত্তর পর্ব সদস্যদের এবং তা সরকারের কাছে প্রশ্ন করার জন্য। সরকারকে প্রশ্ন করার পরিবর্তে এইভাবে সংসদে ঘটানো ঠিক নয়। জনসাধারণ আপনাকে প্রশ্ন করবে, আপনি যদি নিজের দায়িত্ব পালন না করেন, তাহলে সংসদে কেন এসেছেন।"


You might also like!