Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Country

2 months ago

IndiGo Flight Cancellation: ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত, যাত্রীদের ভোগান্তিও চলছে

Luggage of passengers piled up at the Indira Gandhi International Airport
Luggage of passengers piled up at the Indira Gandhi International Airport

 

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর : দেশের অন্যতম বৃহৎ বিমান সংস্থা ইন্ডিগোর বিমান বিভ্রাট মঙ্গলবারও অব্যাহত। ইন্ডিগোর উড়ান বাতিলের জেরে এদিন সকালেও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ভিড় দেখা গিয়েছে। একই অবস্থা ছিল বেঙ্গালুরু, মুম্বই এবং কলকাতা-সহ দেশের অন্যান্য বিমানবন্দরগুলিতেও।

আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরেও যাত্রীদের ভোগান্তির ছবি ধরা পড়েছে। এক যাত্রী বলেন, শুধু অপেক্ষা আর অপেক্ষা করতে হচ্ছে। হেল্পলাইনে চেষ্টা করছি, কিন্তু সন্তোষজনক উত্তর পাইনি। এমতাবস্থায় যাত্রীদের পাশে রয়েছে ভারতীয় রেল। ইন্ডিগোর বিমান বিভ্রাটের মধ্যে, যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা।

You might also like!