Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Mallikarjun Kharge: ভোটে দাঁড়ানো নিয়ে সংশয় আইএনডিআই জোটের সেনাপতি মল্লিকার্জুন খাড়গের

Mallikarjun Kharge (File Picture)
Mallikarjun Kharge (File Picture)

 

নয়াদিল্লি, ১২ মার্চ: জোট নিয়ে জট যেন কিছুতেই কাটছে না। দিনকয়েক আগে পর্যন্ত আইএনডিআই জোট মল্লিকার্জুন খাড়গেকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে চেয়েছিল। সেই তিনিই লোকসভা ভোটে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জল্পনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, এতদিন জানা যাচ্ছিল কর্ণাটক থেকে নির্বাচনে লড়বেন তিনি। সূত্রের খবর, এখন তিনি মনে করছেন ব্যক্তি প্রচারের বাইরে গিয়ে, সামগ্রিক বিষয়ে দেখভাল করতে হবে তাঁকে। ফলে নিজে ভোট না লড়ে কর্ণাটকের নিজের আসনটিতে তিনি রাধাকৃষ্ণন দোদ্দামনির নাম সুপারিশ করতে পারেন বলেও শোনা যাচ্ছে। কিন্তু ভোটের প্রাক্কালে বর্ষীয়ান নেতার ভোটে না লড়ার মনোভাব কংগ্রেস শিবিরকে রীতিমত চিন্তায় ফেলেছে বলেই মত ওয়াকিবহাল মহলের।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে আইএনডিআই জোটের মধ্যে সেতুবন্ধনকারী হিসেবে উঠে এসেছিলেন মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেসের আধিপত্য মানতে নারাজ অন্য বিরোধী দলগুলিও কিন্তু খাড়গের প্রতি নরম অবস্থান নেয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, এমকে স্ট্যালিনরা তাঁকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার পক্ষেও সওয়াল করেন। রাজধানীর রাজনীতিতে এখন এটাই আলোচ্য যে, সেনাপতি নিজেই যদি ময়দানে না নামেন, সেক্ষেত্রে যুদ্ধজয়ের আগেই তো মনোবল ভেঙে যেতে পারে জোটের।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…