Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Delhi:শীতে কাঁবু দিল্লি-সহ গোটা উত্তর ভারত, ঘন কুয়াশায় বিঘ্নিত রেল ও উড়ান পরিষেবা

Train and flight service disrupted
Train and flight service disrupted

 

নয়াদিল্লি, ৫ জানুয়ারি : কনকনে শীতে কাঁপছে জাতীয় রাজধানী দিল্লি, শীতের দাপটে জবুথবু অবস্থা গোটা উত্তর ভারতজুড়ে। হরিয়ানা, পঞ্জাব ও উত্তর প্রদেশে ঠান্ডা এতটাই বেশি যে সকালের দিকে আগুনের তাপ নিতে দেখা যাচ্ছে মানুষজনকে। দিল্লির পাশাপাশি, মধ্যপ্রদেশ ও রাজস্থানেও জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। মরুরাজ্যে এখন জমজমাট ঠান্ডা।

এদিকে, খারাপ আবহাওয়া কারণে রাজধানী দিল্লিতে শুক্রবারও সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষজন। উত্তর ভারতে ঘন কুয়াশা পরিস্থিতি-সহ বিভিন্ন কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিগামী ২২টি ট্রেন দেরিতে চলেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে - ভোপাল- নিজামউদ্দিন, ভুবনেশ্বর-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, জম্মু তাওয়াই-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস প্রভৃতি। পাশাপাশি উড়ান পরিষেবাও এদিন সকালে বিঘ্নিত হয়েছে। ইন্ডিগো জানিয়েছে, জয়পুর, পাটনা এবং অমৃতসরের বিমান পরিষেবা খারাপ আবহাওয়ার কারণে প্রভাবিত হয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…