Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Suspension of MPs: সাংসদ সাসপেনশনের প্রতিবাদে মিছিলে ‘ইন্ডিয়া’শুক্রে ধর্না যন্তরমন্তরে!

Opposition MPs march in Delhi
Opposition MPs march in Delhi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১৪৩ জন বিরোধী সাংসদের সাসপেনশন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে প্রতিবাদে এ বার দিল্লির রাজপথে ‘ইন্ডিয়া’। বৃহস্পতিবার পুরনো সংসদ ভবনের মূল প্রবেশপথ থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন বিজেপি বিরোধী বিভিন্ন দলের সাংসদেরা। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে, লোকসভার নেতা অধীর চৌধুরী, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব-সহ বিভিন্ন বিরোধী সাংসদ ছিলেন ওই মিছিলে।

কংগ্রেস সভাপতি খড়্গে জানিয়েছেন, সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদে শুক্রবার দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসবেন বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা। তাঁর কথায়, ‘‘এই সাসপেনশন সংসদীয় রীতি পরিপন্থী এবং বেআইনি।’’ পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে খড়্গের মন্তব্য, ‘‘প্রধানমন্ত্রী চান না সংসদের অধিবেশন সুষ্ঠু ভাবে চলুক। তাই উনি সংসদ অধিবেশন চালাকালীন আমদাবাদে, বারাণসীতে বিভিন্ন মন্তব্য করছেন, কিন্তু এক বারও সংসদে এসে কিছু বলছেন না।’’

উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নকল করার ঘটনা নিয়েও বৃহস্পতিবার সরব হয়েছেন খড়্গে। তাঁর অভিযোগ, ধনখড় এই বিতর্কে সুকৌশলে তাঁর ‘জাঠ’ পরিচয় প্রকাশ্যে এনে জাতপাতের ভাবাবেগ উস্কে দিতে চাইছেন। মঙ্গলবার সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিরোধী সাংসদদের অবস্থানে তৃণমূল সাংসদ কল্যাণ ধনখড়কে যে ভঙ্গিতে কথা বলেছেন, শরীরী ভাষার প্রয়োগ ঘটিয়েছেন, তা নিয়ে ইতিমধ্যেই রাজস্থানের একটি জাঠ সংগঠন ‘জাতিগত অবমাননার’ অভিযোগ তুলেছে। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের আগে বিজেপি কল্যাণকাণ্ডে ‘জাতিগত মাত্রা’ দিতে সক্রিয় হতে পারে বলে রাজনৈতিক বিশ্লষকদের একাংশের ধারণা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…