Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

ICICI Bank : আইন মেনে গ্রেফতার করা হয়নি, চন্দা ও দীপককে জেল থেকে ছাড়ার নির্দেশ বম্বে হাইকোর্টের

ICICI bank-Videocon loan fraud case
ICICI bank-Videocon loan fraud case

 

মুম্বই, ৯ জানুয়ারি : আইসিআইসিআই ব্যাঙ্ক-ভিডিওকন ঋণ জালিয়াতি মামলায় আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচার ও তার স্বামী দীপক কোচারকে জেল থেকে ছাড়ার নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। সোমবার এই নির্দেশ দিয়ে বম্বে হাইকোর্ট জানিয়েছে, "আইন মেনে গ্রেফতার করা হয়নি।" চন্দা কোচার ও দীপক কোচারকে পৃথক ১ লক্ষ টাকার নগদ জামিনে মুক্তির অনুমতি দিয়েছে বম্বে হাইকোর্ট। যদিও, মুক্তির বিরোধিতা করছে সিবিআই।

কিছু দিন আগেই গ্রেফতার করা হয় আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচার এবং তার স্বামী দীপক কোচারকে। সোমবার বম্বে হাইকোর্ট জানিয়েছে, "আইন মেনে গ্রেফতার করা হয়নি।" এরপরই সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়া চন্দা কোচার ও তার স্বামী দীপককে বিচারবিভাগীয় হেফাজত থেকে মুক্ত করার অনুমতি দিয়েছে বম্বে হাইকোর্ট।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…