Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Mahakumbh 2025:মহাকুম্ভ শেষেও প্রয়াগরাজে বিশাল ভিড়, সঙ্গমে আস্থার ডুব ভক্তদের

Mahakumbh 2025
Mahakumbh 2025

 

প্রয়াগরাজ, ২৭ ফেব্রুয়ারি : মহাকুম্ভ শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনও প্রয়াগরাজে ভক্তদের সমাগমে ভাঁটা পড়েনি। বৃহস্পতিবারও ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়েছেন বিপুল সংখ্যক ভক্তরা। সঙ্গমে আস্থার ডুব দেওয়ার পর কেউ অযোধ্যা, কেউ কেউ আবার বারাণসীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফলে, প্রয়াগরাজের মতো এই দুই শহরেও ভক্তদের ভিড় দেখা গিয়েছে।

উল্লেখ্য, বুধবারই ছিল মহাকুম্ভ মেলার অন্তিম দিন। মহা শিবরাত্রির পবিত্র দিনে ত্রিবেণী সঙ্গমে চতুর্থ অমৃত স্নান করেন লক্ষ লক্ষ পুণ্যার্থীরা। উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি শুরু হয়েছিল মহাকুম্ভ মেলা, টানা ৪৫ দিন পর ২৬ ফেব্রুয়ারি শেষ হয়েছে মহাকুম্ভ মেলা। ৪৫-দিনে ৬৬ কোটিরও বেশি মানুষ সঙ্গমে পুণ্যস্নান করেছেন, যা এককথায় রেকর্ড।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…