Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Schools Closed Due to Heavy Rain: ভারী বৃষ্টি, গোয়াতে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

Schools Closed Due to Heavy Rain
Schools Closed Due to Heavy Rain

 

মুম্বই, ৮ জুলাই : গোয়াতে ভারী বৃষ্টির জেরে সোমবার দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল বন্ধের ঘোষণা করা হয়েছে। এদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে গোয়ায়। পাশাপাশি, রাতভর বৃষ্টিতে জল থইথই বাণিজ্যনগরী মুম্বই। যার জেরে সোমবার সমস্ত সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়েছে এখানেও। রবিবার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত টানা ভারি বৃষ্টিতে দুর্ভোগে মুম্বইবাসীরা। জল জমে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়।

অন্যদিকে, আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মহারাষ্ট্র এবং কর্ণাটকে বৃষ্টির সতর্কতা রয়েছে। বিহার এবং ওডিশাতেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১২ জুলাই পর্যন্ত দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, পঞ্জাব, জম্মু ও কাশ্মীরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…