
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন হার্দিক পান্ডিয়া। সঙ্গে ছিলেন দাদা ক্রুণালও । শিনিবার শাহের সঙ্গে সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন হার্দিক। সেইসঙ্গে আমন্ত্রণ জানানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে ধন্যবাদ জানান।
শনিবার সোশ্যাল মিডিয়ায় শাহের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন হার্দিক। একটি ছবিতে শাহের সঙ্গে হার্দিককে হাত মেলাতে দেখা গিয়েছে। অপর ছবিতে দেখা গিয়েছে যে হার্দিক ও ক্রুণাল পাশাপাশি বসে আছেন। উলটো প্রান্তে আছেন শাহ। সেইসঙ্গে আইপিএলে গুজরাট টাইটানসের হার্দিক বলেন, 'আপনার সঙ্গে অমূল্য সময় কাটাতে আমন্ত্রণ করার জন্য মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ। আপনার সঙ্গে দেখা করতে পেরে আমরা গর্বিত।'
