Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Gujarat's Junagadh hit by heavy rains:ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাটের জুনাগড়

Gujarat's Junagadh hit by heavy rains
Gujarat's Junagadh hit by heavy rains

 

জুনাগড়, ২ জুলাই : বিগত দু'দিন ধরে প্রবল বৃষ্টিতে ভিজছে গুজরাট। বিপর্যস্ত জনজীবন। জলমগ্ন গুজরাটের জুনাগড় জেলার বিস্তীর্ণ এলাকা। জারি আগাম সতর্কতা। পৌঁছেছে এনডিআরএফ জওয়ানদের বিশেষ একটি দল।

মঙ্গলবার সকালে এনডিআরএফ আধিকারিক কৈলাশ গৌতমের নেতৃত্বে একটি বিশেষ দল সোমনাথ থেকে জুনাগড়ে পৌঁছেছে। পরিস্থিতি খতিয়ে দেখছেন এনডিআরএফ জওয়ানরা। কৈলাশ গৌতম সংবাদমাধ্যমকে বলেন, "আমাদের কাছে খবর আসে জুনাগড় জেলায় প্রবল বৃষ্টি হচ্ছে। খবর পেয়ে দল নিয়ে সোমনাথ থেকে জুনাগড়ে এসে পৌঁছেছি। আমাদের সঙ্গে বোট, লাইফ জ্যাকেট ইত্যাদি রয়েছে। আমাদের দল কাজ শুরু করার জন্য প্রস্তুত। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টিপাত হচ্ছে গুজরাটে। আগামী দু'দিনে গুজরাটের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…