Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Nitin Gadkari:২০৩০ সালের মধ্যে দুর্ঘটনাজনিত মৃত্যু ৫০ শতাংশ কমানোর লক্ষ্য সরকারের : নীতিন গড়করি

Nitin Gadkari
Nitin Gadkari

 

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি : দুর্ঘটনাজনিত মৃত্যু কমানোই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য, বললেন কেন্দ্রীয় সড়ক, পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, "২০৩০ সালের মধ্যে দুর্ঘটনাজনিত মৃত্যু ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।"

নতুন দিল্লিতে সিআইআই-এর উদ্যোগে আয়োজিত সড়ক নিরাপত্তা সংক্রান্ত একটি জাতীয় কনক্লেভে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেন, "সড়ক দুর্ঘটনায় প্রতি ঘণ্টায় ৫৩ জন আহত ও ১৯ জন মারা যান।"

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি আরও বলেছেন, "সড়ক নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং সড়ক নিরাপত্তা উন্নত করতে সরকার বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে।" জনগণকে সজাগ করতে এবং মানুষের আচরণ পরিবর্তনের জন্য সড়ক নিরাপত্তা বিষয়ে একটি প্রচার অভিযান শুরু করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…