Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Governor C V Ananda Bose: বঙ্গভবনে থাকলেন না রাজ্যপাল,নৌসেনার গেস্ট হাউসে উঠলেন রাজ্যপাল বোস

Governor C V Ananda Bose
Governor C V Ananda Bose

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তাঁর কথা অনুযায়ী সংস্কার হয়নি বঙ্গভবন। এই অভিযোগে বঙ্গভবন ছেড়ে নৌসেনার গেস্ট হাউসে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার তাঁর কোঝিকোড় যাওয়ার কথা। সংস্কারের কাজ না হওয়ার রাগে বঙ্গভবন ছাড়লেন নাকি কোঝিকোড় সফরের সুবিধার জন্য? সেই সম্পর্কে কোনও সঠিক তথ্য অবশ্য জানা যায়নি।

গতবার দিল্লি গিয়ে বঙ্গভবনেই উঠেছিলেন রাজ্যপাল বোস। সেই সময় রক্ষণা-বেক্ষণ সংক্রান্ত কয়েকটি বিষয়ের নির্দেশ দিয়ে এসেছিলেন। রাজ্যপালের অভিযোগ, এবারও গিয়ে সেই সবের কোনও পরিবর্তন দেখেননি তিনি। তাই বঙ্গভবন ছেড়ে বেরিয়ে যান।

প্রসঙ্গত, নয়া দিল্লিতে হেইলি রোডের কাছে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অতিথিশালা। তার নাম বঙ্গভবন। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন বরাবর দিল্লিতে গেলে বঙ্গভবনেই উঠতেন। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বহুবার বঙ্গভবনে গিয়েছেন। সম্প্রতি জানা গিয়েছিল, ভিআইপি রুমের সংস্কারের পাশাপাশি অন্দরসজ্জার জন্য পেশাদার এজেন্সিকে দায়িত্ব দিতে চলেছে পূর্ত দপ্তর। সেখানকার ক্যাফেটেরিয়ারও আমূল সংস্কার হবে।

রাজ্যপালের সঙ্গে এ রাজ্যের সংঘাত আজ নতুন নয়। শিক্ষা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন ইস্যুতে বরাবর রাজ্যপাল বোসের সঙ্গে একাধিক ইস্যুতে রাজ্যের সঙ্গে বিরোধ বাধতে দেখেছে বঙ্গবাসী। রাজ্য কখনও অভিযোগ করেছে, আচার্য তথা রাজ্য শিক্ষা দফতরকে না জানিয়ে বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বতীকালীন উপাচার্য নিয়োগ করেছেন। কখনও আবার রাজ্যপাল বোস সরব হয়েছেন, এ রাজ্যের দুর্নীতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এই পরিস্থিতিতে এবার বঙ্গভবনে থাকা নিয়েও রাজ্যপালের সঙ্গে রাজ্যের বিরোধ বাধে কি না তা এখন সময়ই বলবে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…