
বৈশালী, ২৭ ডিসেম্বর : বিহারের বৈশালীতে লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ির তিনটি বগি। মঙ্গলবার ভোররাত ৩.১৫ মিনিট নাগাদ ট্যাঙ্কুপ্পা রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির তিনটি বগি। এই ঘটনার জেরে বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা, বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। রেললাইন মেরামতের পর পুনরায় স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
পূর্ব মধ্য রেলের সিপিআরও বীরেন্দ্র কুমার জানিয়েছেন, মঙ্গলবার ভোররাত ৩.১৫ মিনিট নাগাদ ট্যাঙ্কুপ্পা রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির তিনটি বগি। লাইনচ্যুত বগিগুলিকে সরানো হয়েছে, রেললাইনের ফিটনেস খতিয়ে দেখা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। কী কারণে মালগাড়িটি লাইনচ্যুত হয়েছে, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।
