Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Fog in North India: কুয়াশার দাপট কিছুটা কমল দিল্লিতে, শীতে জবুথবু অবস্থা উত্তর ভারতজুড়ে

Fog eases slightly in Delhi, winter freezes across North India
Fog eases slightly in Delhi, winter freezes across North India

 

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর: দিল্লি ও পঞ্জাব-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ঘন কুয়াশার আস্তরণ বৃহস্পতিবারও কাটল না। এদিন ঘন কুয়াশার ঢাকা থাকল উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। তবে, জাতীয় রাজধানীতে এদিন কুয়াশার দাপট কিছুটা কমই ছিল। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ ও জাতীয় রাজধানী-সহ উত্তর ভারতের নানা অংশে বজায় থাকবে শৈত্যপ্রবাহ। পূর্বাভাস মতোই, বৃহস্পতিবারও ঠান্ডায় কেঁপেছে সমগ্র উত্তর ভারত। এদিন সকালে শীতের দাপটে কেঁপেছে রাজধানী দিল্লি-সহ লাগোয়া রাজ্যগুলি।

২২ ডিসেম্বর পর্যন্ত উত্তর ভারতের বেশিরভাব রাজ্যে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। যদিও, পঞ্জাবের অমৃতসর, তরন তারান, কাপুরথালা, জলন্ধর, ফিরোজপুর, ফাজিলকা, ফরিদকোট, মুক্তসার, মোগা এবং ভাটিন্ডা জেলায় ঘন কুয়াশার 'কমলা সতর্কতা' জারি রয়েছে। রাস্তায় গাড়ি চালানোর সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…