
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার হঠাৎ ই অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, সোমবার বেলা ১২টা নাগাদ তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে। ৬৩ বছর বয়স নির্মলার। এমস সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের একটি কেবিনে রাখা হয়েছে তাঁকে।
তবে কেন্দ্রীয় মন্ত্রীর ঠিক কী হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। যদিও সরকারি সূত্রে জানা গিয়েছে, রুটিন চেক আপের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন।
