Breaking News

 

Country

1 year ago

Sanjay Raut:মহারাষ্ট্রের রাজনীতিতে গুরুত্বহীন হয়ে পড়েছেন ফড়নবীশ, কটাক্ষ সঞ্জয় রাউতের

Sanjay Raut
Sanjay Raut

 

মুম্বই, ১৯ আগস্ট : বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে তীব্র কটাক্ষ করলেন উদ্ধব ঠাকরের শিবিরের নেতা সঞ্জয় রাউত। সোমবার এক সাংবাদিক সম্মেলনে কটাক্ষ করে সঞ্জয় রাউত বলেছেন, মহারাষ্ট্রের রাজনীতিতে গুরুত্বহীন হয়ে পড়েছেন ফড়নবীশ। সঞ্জয় রাউত বলেছেন, "মহারাষ্ট্রে কেউই দেবেন্দ্র ফড়নবীশকে আর গুরুত্ব দেন না। একটা সময় ছিল যখন মানুষ তাঁকে গুরুত্ব দিত। কিন্তু গত পাঁচ বছর ধরে দেবেন্দ্র ফড়নবীশকে মহারাষ্ট্রের রাজনীতিতে পুরোপুরিভাবে দূরে সরিয়ে দেওয়া হয়েছে।"

সম্প্রতি জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানায় বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কিন্তু, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। এ প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, "মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে না, কারণ তাঁরা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তাঁর পদ থেকে সরিয়ে দিতে চায়।"

You might also like!