Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Explosion near the Israeli Embassy in Delhi: দিল্লিতে ইজরায়েল দূতাবাসের কাছে বিস্ফোরণ!মিলল হুমকির চিঠিও

Blast in Israeli embassy in Delhi (Collected)
Blast in Israeli embassy in Delhi (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে ইজরায়েল দূতাবাসের কাছে মঙ্গলবার বিকেলে ঘটে যাওয়া  বিস্ফোরণ ঘিরে রহস্য বাড়ছে।যে ফাঁকা জমিতে বিস্ফোরণ ঘটানো হয়েছিল, সেখানে একটি হুমকি চিঠি খুঁজে পেয়েছে পুলিশ। ইজরায়েলের রাষ্ট্রদূতকে উদ্দেশ করে লেখা সেই চিঠিটি একটি পতাকায় মোড়া ছিল। পুলিশ চিঠি ও পতাকাটি বাজেয়াপ্ত করেছে। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ইংরেজিতে লেখা চিঠিটিতে গাজায়  ইজরায়েলের হামলা এবং তার ‘প্রতিশোধ’ নেওয়ার হুমকি দিতে দেখা গিয়েছে। এদিকে সূত্রানুসারে জানা যাচ্ছে, ওই এলাকায় লাগানো সিসিটিভি থেকে দুই সন্দেহভাজনকে শনাক্ত করেছেন তদন্তকারীরা। পাশাপাশি আশপাশের এলাকায় লাগানো আরও ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। কারা এই বিস্ফোরণের পিছনে রয়েছে, তাদের উদ্দেশ্য কী ছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে।

মঙ্গলবার বিকেলে পুলিশের কাছে ফোন আসে দূতাবাসের কাছেই বিস্ফোরণ ঘটেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইজরায়েল দূতাবাসের  এক মুখপাত্র জানিয়েছেন, একটি জোরালো বিস্ফোরণের শব্দ তাঁরা পেয়েছেন দূতাবাস থেকে। সেই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, দূতাবাসের কেউ হতাহত হননি।

উল্লেখ্য, ৭ অক্টোবর ইজরায়েলের বুকে হামলা চালায় প্যালেস্তিনীয় সশস্ত্র সংগঠন হামাস। প্রাণ হারান অন্তত দেড় হাজার মানুষ। এর পর অপারেশন ‘আয়রন সোর্ড’ শুরু করে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস বা ইজরায়েলের সেনা। গত কয়েক মাসে বোমার আঘাতে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়ে গিয়েছে গাজা। এপর্যন্ত নিহত কমপক্ষে ২০ হাজার প্যালেস্তিনীয়।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…