Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

ED File Case: সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অর্থ তছরূপের মামলা দায়ের ইডির

Sameer Wankhed (File Picture)
Sameer Wankhed (File Picture)

 

মুম্বই, ১০ ফেব্রুয়ারি: সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অর্থ তছরূপের মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার এই মামলা দায়ের করা হয়।

শনিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগে মামলা দায়ের করেছে। ইডি শীঘ্রই তাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করতে পারে। ইডির এক আধিকারিক এদিন জানিয়েছেন, কর্ডেলিয়া ক্রুজ মামলায় টাকা দাবি করার জন্য সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে পিএমএলএর অধীনে শনিবার একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে কর্ডেলিয়া ক্রুজ শিপ ড্রাগ মামলায় সমীর ওয়াংখেড়ের দল গ্রেফতার করেছিল। ওয়াংখেড়ে তখন আরিয়ানের বিরুদ্ধে মামলা দায়ের না করার জন্য টাকা দাবি করেছিল বলে অভিযোগ ওঠে। এরপর কিছু টাকাও উদ্ধার করা হয়। এই অভিযোগের পর এনসিবি-র দিল্লি টিমও বিষয়টি তদন্ত শুরু করে। এরপর বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সমীর ওয়াংখেড়েকে। সিবিআই-এ মামলা নথিভুক্ত হয়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…