Puri : বঙ্গোপসাগরে ভূমিকম্প! উৎপত্তিস্থল পুরী ও ভুবনেশ্বর

Earthquake felt in bay of bengal
Earthquake felt in bay of bengal

 

নয়াদিল্লি ও ঢাকা, ৫ ডিসেম্বর : বঙ্গোপসাগরে অনুভূত হল হালকা তীব্রতার ভূমিকম্প। সোমবার সকাল ৮টা ৩২ মিনিটে বঙ্গোপসাগরে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার নীচে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল যথাক্রমে পুরী (পূর্ব) এবং ভুবনেশ্বর (পূর্ব-দক্ষিণ-পূর্ব) থেকে যথাক্রমে ৪২১ কিলোমিটার এবং ৪৩৪ কিলোমিটার দূরে।

সকাল ৯টা ০৫ মিনিট নাগাদ এই ভূমিকম্পের ফলে ঢাকা ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত হয়। ঢাকার ৫২৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে। ভারতের একদম কাছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…