Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

1 year ago

Counting of votes begins in Delhi: দিল্লিতে ভোটগণনা শুরু, ৭০-এ ৩৬ পেলেই সরকার গঠন

Counting of votes begins in Delhi
Counting of votes begins in Delhi

 

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি : রাজধানী দিল্লিতে শুরু হল বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ভোট গণনার জন্য দিল্লির ১১টি জেলায় ১৯টি গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হয়েছে। এই মুহূর্তে উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছে বিজেপি, আম আদমি পার্টি ও কংগ্রেস। দিল্লিতে মোট বিধানসভা আসনের সংখ্যা ৭০। ম্যাজিক ফিগার ৩৬, অর্থাৎ ৭০-এ ৩৬ পেলেই সরকার গঠন। প্রাথমিক প্রবণতা অনুযায়ী, ৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং আম আদমি পার্টি দু'টি আসনে এগিয়ে রয়েছে।

শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগণনা, সন্ধ্যা ৬টার মধ্যেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। মোট ৬৯৯ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হয়েছে গত ৫ ফেব্রুয়ারি, ৬৯৯ জনের মধ্যে ৬০৩ জন পুরুষ এবং ৯৬ জন মহিলা। এর আগে ২০২০ সালের নির্বাচনে আম আদমি পার্টি ৭০টি আসনের মধ্যে ৬২টি আসন জিতে উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, যেখানে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বাকি আটটি আসন পেয়েছে। ওই নির্বাচনে কংগ্রেস কোনও আসন পায়নি।

You might also like!