Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Narendra Modi : বন্দে ভারত-র মাধ্যমে যোগাযোগ ও সুবিধা বাড়বে : প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি  : রবিবার থেকে চালু হতে চলা সিকান্দরাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেস -র মাধ্যমে যোগাযোগ ও সুবিধা বাড়বে বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাতে একটি টুইট বার্তায় তিনি বলেছেন, বন্দে ভারত এক্সপ্রেস -র মাধ্যমে যোগাযোগ ও সুবিধার পাশাপাশি এটি অর্থনীতিকেও বাড়িয়ে তুলবে।

কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি কিষান রেড্ডি শনিবার তেলঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে তাদের নিকটতম রেলওয়ে স্টেশনে যাওয়ার এবং বন্দে ভারত এক্সপ্রেসকে স্বাগত জানানোর জন্য সমস্ত লোককে অনুরোধ করেছেন।

উদ্বোধনের প্রথম দিনে সিকান্দরাবাদ ছেড়ে যাওয়ার পর ট্রেনটি ২২টি স্টেশনে থামবে। সোমবার থেকে ট্রেনের নিয়মিত চলাচল শুরু হবে।

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি শনিবার গভীর রাতে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের আগে সিকান্দরাবাদ রেলওয়ে স্টেশনে ব্যবস্থাগুলি পরিদর্শন করেছেন।

প্রসঙ্গত, আজ সকাল সাড়ে ১০ টায় নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পতাকা নাড়িয়ে আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…