Breaking News

 

Country

2 years ago

Rahul Gandhi:প্রতিবছর দরিদ্র মহিলাদের এক লক্ষ টাকা দেবে কংগ্রেস : রাহুল গান্ধী

Rahul Gandhi
Rahul Gandhi

 

চাঁইবাসা : বিজেপি মহিলাদের লাখপতি দিদি করার উদ্যোগ নিয়েছে। এবার অনেকটা সেই পথেই হেঁটে প্রতিবছর দরিদ্র মহিলাদের এক লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করলেন রাহুল গান্ধী।

 ঝাড়খণ্ডের চাঁইবাসাতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে দরিদ্রদের লাখপতি করা হবে। সমাজে অনগ্রসর শ্রেণীর জন্যও লড়াই করবে কংগ্রেস। এদিন রাহুল বলেন, দেশের দরিদ্র পরিবারের তালিকা তৈরি করা হবে। সেইসব পরিবারের একজন করে মহিলাকে প্রতিবছর এক লক্ষ টাকা দেবে কংগ্রেস।


You might also like!