Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Mallikarjun Kharge:জনগণের আস্থা অর্জন করা কংগ্রেসের জন্য প্রয়োজন : খাড়গে

Mallikarjun Kharge
Mallikarjun Kharge

 

নয়াদিল্লি, ১০ জানুয়ারি : জনগণের আস্থা অর্জন করা কংগ্রেসের জন্য প্রয়োজন, বুধবার এই মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি এদিন বলেন, কংগ্রেস দলের উচিত জনগণের মধ্যে থাকা, তাদের সমস্যাগুলোর সমাধানের রাস্তা খুঁজে বের করা এবং তাদের আস্থা অর্জন করা। বুধবার কংগ্রেসের সদর দফতরে একথা বলেন খাড়গে।

কংগ্রেসের সদর দফতরে সর্বভারতীয় কংগ্রেস কমিটির বিভিন্ন বিভাগ এবং ফ্রন্ট সংগঠনগুলির সঙ্গে বুধবার একটি আলোচনায় বসেছিলেন খাড়গে। তিনি আরও বলেন, আমরা যদি জণগনের মধ্যেই না থাকি তাহলে তাদের আস্থা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই পরিস্থিতিতে কংগ্রেসকে জনগণের মধ্যে থাকতে হবে। খাড়গে বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার পরে এবার ভারত জোড়ো ন্যায় যাত্রায় যেতে চলেছেন। এই যাত্রা হবে ঐতিহাসিক। রাহুল গান্ধী ক্রমাগত দেশের মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং আমাদের একসঙ্গে জনসাধারণের সমস্যার সমাধান করতে হবে। তিনি আরও বলেন, কংগ্রেসের প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বে আমরা ২০০৪ এবং ২০০৯ সালে পরপর দুবার বিজেপিকে হারিয়েছি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…