Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Sashi Tharur : সরকার সংসদে আলোচনা এড়িয়ে যাচ্ছে: শশী থারুর

Shashi Tharoor
Shashi Tharoor

 

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সরকার সংসদে আলোচনা এড়িয়ে যাচ্ছে। সরকার কোনও বিষয়ে জবাব দিতে চায় না। শুক্রবার এমন অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় থারুর বলেন, বিরোধী দলগুলি চায় হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে আলোচনা হোক, ভারত-চিন সীমান্ত বিরোধ, মুদ্রাস্ফীতি, বেকারত্ব সহ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত হোক, কিন্তু সরকার এসব বিষয়ে সংসদে আলোচনা করতে চান না।

প্রসঙ্গত, আজ তৃতীয় দিনে সংসদের কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিরোধী দলগুলির সাংসদরা হিন্ডেনবার্গ রিপোর্ট এবং আদানি গোষ্ঠী সম্পর্কিত রিপোর্ট এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনার দাবি জানাতে শুরু করেন। সংসদের উভয় কক্ষে শোরগোল বেড়ে যাওয়ায় লোকসভা দুপুর ২টা পর্যন্ত এবং রাজ্যসভা দুপুর আড়াইটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…