Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Haryana: শরিকি ঝামেলায় ইস্তফা মুখ্যমন্ত্রী খাট্টারের!

Chief Minister Khattar's resignation due to partnership trouble!
Chief Minister Khattar's resignation due to partnership trouble!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটের আগে মহানাটক হরিয়ানায় (Haynana)। শরিক দলের সঙ্গে আসন রফা নিয়ে সংঘাতে মঙ্গলবার সকালে ইস্তফা দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার (Manohar Lal Khattar)। মুখ্যমন্ত্রীর ইস্তফার পরেই গোটা মন্ত্রিসভা পদত্যাগ করেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে সূত্রের খবর, আজই শপথ নিতে চলেছেন হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী।

হরিয়ানায় সরকার গড়েছিল BJP-JJP জোট। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী লোকসভা ভোটে আসন রফা নিয়ে দুশ্যন্ত চৌতালার জননায়ক জনতা পার্টির সঙ্গে ব্যাপক সংঘাত তৈরি হয়েছে খাট্টারের বিজেপির। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে রাজ্যপাল বান্দারু দাত্তারেয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন খট্টর। গোটা ঘটনায় অস্বস্তিতে বিজেপি।

৯০ আসনের হরিয়ানা বিধানসভার ৪০ আসনে রয়েছে বিজেপি বিধায়ক। শক্তিশালী দল হিসেবে শরিক দল জেজেপির কাছে নিজেদের দাবি রেখেছিল গেরুয়া শিবির। জানা গিয়েছে, ১০ লোকসভা আসনের মধ্যে ৩টি আসনের দাবি জানিয়েছিল জেজেপি। যদিও বিজেপি একটির বেশি ছাড়তে নারাজ। এই নিয়ে কোন্দল চরমে ওঠে। সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে জেজেপি শীর্ষ নেতৃত্বের বৈঠকের পরেও মেলেনি সমাধানসূত্র। এই অবস্থায় খাট্টারের পদত্যাগ নিয়ে দুরকম জল্পনা, ১) শরিকি কোন্দলের জেরে ইস্তফা এব্ং ২) লোকসভায় প্রার্থী হবেন খাট্টার। সেই কারণে পদত্যাগ। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে হরিয়ানায় জমে উঠেছে মহানাটক।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…