Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Himantaviswa Sharma:অসমে বন্যার্তদের প্রয়োজনীয় বস্ত্রের জন্য ১.৫ লক্ষ টাকা মঞ্জুর মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

Himantaviswa Sharma
Himantaviswa Sharma

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অসমে বন্যার্তদের প্রয়োজনীয় বস্ত্রের জন্য ১.৫ লক্ষ টাকা মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। গতকাল ডিব্রুগড়ের টেঙ্গাখাতে একটি ত্রাণ শিবিরে গিয়ে বন্যায় বাস্তুচ্যুত মানুষজনের দুর্গতি দেখে তাঁদের পোশাক-পরিচ্ছদের প্রয়োজনীয়তা উপলব্ধি করে এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ড. শর্মা এ খবর দিয়েছেন। টেঙ্গাখাতের ত্রাণ শিবিরে আশ্ৰিত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসংখ্য বাস্তুচ্যুত পরিবারবর্গের পরিস্থিতি দেখে অত্যন্ত বেদনাহত তিনি। তাঁদের পরিস্থিতি দেখে দুর্গতদের জন্য তাৎক্ষণিকভাবে পোশাক-পরিচ্ছদের জন্য বন্যা ত্ৰাণ তহবিল থেকে ১.৫ লক্ষ টাকা মঞ্জুরের সিদ্ধান্ত নিয়েছিলেন।

প্রসঙ্গত, গতকাল বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শনকালে বন্যার্তদের জরুরি প্রয়োজনীয়তা চিহ্নিত করে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেন মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা। এছাড়া একজন অসুস্থ ব্যক্তিকে ডিব্রুগড়ে আসাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করিয়েছেন তিনি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…