Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

1 year ago

Delhi Mustafabad Building Collapse: দিল্লিতে বহুতলে ভেঙে প্রাণহানিতে ব্যথিত মুখ্যমন্ত্রী, তদন্তের নির্দেশ রেখা গুপ্তার

CM Rekha Gupta
CM Rekha Gupta

 

নয়াদিল্লি, ১৯ এপ্রিল : দিল্লির মুস্তাফাবাদ এলাকায় বহুতল ভেঙে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। পাশাপাশি এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শনিবার টুইট করে জানিয়েছেন, "মুস্তাফাবাদে বাড়ি ভেঙে মর্মান্তিক ঘটনায় হৃদয় গভীরভাবে শোকাহত। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করা হবে।" মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, "ডিডিএমএ, এনডিআরএফ, ডিএফএস এবং অন্যান্য সংস্থাগুলি ত্রাণ ও উদ্ধার কাজে নিরন্তর নিয়োজিত রয়েছে। আহত সকলের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা।" উল্লেখ্য, শনিবার ভোররাতে দিল্লির মুস্তাফাবাদ এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বহুতল। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও ১০ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। আরও ৮-৯ জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।


You might also like!