Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Mallikarjun Kharge : কর্মসংস্থান ইস্যুতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে: খাড়গে

Mallikarjun Kharge
Mallikarjun Kharge

 

নয়াদিল্লি, ২০ জানুয়ারি : কেন্দ্রীয় সরকার কর্মসংস্থানের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মোদী সরকার প্রতি বছর দুই কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

শুক্রবার খড়গে টুইট করেছেন, কেন্দ্রীয় সরকার ৭১ হাজার নিয়োগপত্র বিতরণ করে কেবল প্রদর্শন করছে। কেন্দ্রীয় সরকারের বলা উচিত ১৬ কোটি চাকরি কোথায়? তিনি বলেন, সরকারি দফতরে ৩০ লাখ পদ শূন্য রয়েছে। কবে নাগাদ এসব পদ পূরণ হবে তা সরকারের বলা উচিত।

প্রসঙ্গত, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরকারি পদে নির্বাচিত প্রায় ৭১ হাজার যুবক-যুবতীকে নিয়োগপত্র হস্তান্তর করেছেন। এ সময় তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী বলেন, ধারাবাহিকভাবে আয়োজিত এসব চাকরি মেলা এখন আমাদের সরকারের পরিচয়ে পরিণত হয়েছে। আজ যারা নিয়োগপত্র পেয়েছেন তাদের জন্য এটি জীবনের একটি নতুন যাত্রা। সরকারের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় আপনি উন্নত ভারতের যাত্রায় সক্রিয় অংশগ্রহণকারী হবেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…