Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Bus services Ayodhya: রাজস্থানের সাতটি বিভাগীয় সদর দফতর থেকে অযোধ্যায় বাস পরিষেবা শুরু হবে : মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা

Chief Minister Bhajanlal Sharma
Chief Minister Bhajanlal Sharma

 

জয়পুর, ২২ জানুয়ারি: রাজস্থানের সাতটি বিভাগীয় সদর দফতর থেকে অযোধ্যায় বাস পরিষেবা শুরু হবে । সোমবার এই ঘোষণা করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। অযোধ্যায় এদিন শ্রী রামমন্দির প্রতিষ্ঠার পর রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা জানান যে রাজস্থান রাজ্যের সাতটি বিভাগীয় সদর দফতর থেকে অযোধ্যায় সড়কপথে বাস পরিষেবা চালু হবে।

মুখ্যমন্ত্রী সোমবার একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, রাজস্থান রাজ্য সড়ক পরিবহন নিগমের বাস পরিষেবা রাজস্থানের জয়পুর, ভরতপুর, বিকানের, উদয়পুর, যোধপুর, কোটা এবং আজমের থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে। এছাড়াও, সিনিয়র সিটিজেন পিলগ্রিমেজ প্রকল্পের অধীনে, ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত ৩০০০ তীর্থযাত্রীকে অযোধ্যার শ্রী রাম মন্দির দর্শন করানো হবে। তিনি জানান, এছাড়াও জয়পুর থেকে অযোধ্যা পর্যন্ত একটি বিশেষ বিমান পরিষেবা চালু করা হবে। পয়লা ফেব্রুয়ারি থেকে এই পরিষেবা শুরু করা হবে। এছাড়াও রাজস্থান রাজ্য থেকে অযোধ্যা পর্যন্ত বিশেষ রেল পরিষেবাও চালু করা হবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…