Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Republic Day 2024 : বাইডেন না, আসন্ন প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হচ্ছেন ইউরোপের এই রাষ্ট্রনেতা

Joe Biden -Narendra Modi (File Picture)
Joe Biden -Narendra Modi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছরের মতো দিল্লিতে এ বারেও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে। দেশ জুড়ে পালিত হবে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। শুক্রবার এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। প্রসঙ্গত, গত জুলাই মাসে ফ্রান্সে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সের জাতীয় দিবস অর্থাৎ বাস্তিল দিবসের উদ্‌যাপনে অতিথি হিসাবে ছিলেন তিনি। একই ভাবে ভারতের প্রজাতন্ত্র দিবসেও দেখা যাবে ফরাসি প্রেসিডেন্টকে। 

উল্লেখ্য,এর আগে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে। কিন্তু তিনি নিজের অপারগতার কথা জানিয়েছেন আগেই। বাইডেনের তরফে ভারত সরকারকে জানানো হয়েছিল, জানুয়ারি মাসে তিনি দিল্লিতে আসতে পারবেন না। তার পরেই ফরাসি প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়। 

সেপ্টেম্বর মাসেই দিল্লি থেকে ঘুরে গিয়েছেন মাকরঁ। জি২০ সম্মেলনে যোগ দিতে এসেছিলেন তিনি। সে সময় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকও হয়েছিল। মোদী জানান, ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্নভোজনের সময় গুরুত্বপূর্ণ এবং কার্যকরী আলোচনা হয়েছে তাঁর। ফ্রান্স এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করার বিষয়ে সে বৈঠকে কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের।

প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে বিদেশি কোনও না কোনও রাষ্ট্রপ্রধানকে দিল্লিতে আমন্ত্রণ জানায় ভারত সরকার। ব্যতিক্রম হয়েছিল কেবল দুই বছর। ২০২১ এবং ২০২২ সালে বিশ্ব জুড়ে করোনা অতিমারির প্রভাবে অচলাবস্থা তৈরি হয়েছিল। ওই দুই বছর ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কোনও রাষ্ট্রপ্রধানকে ডাকা হয়নি। চলতি বছরের শুরুতে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হয়ে দিল্লিতে এসেছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ্ এল-সিসি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…