Bharat Jodo Yatra : রাজস্থানে পৌঁছে গেল ভারত জোড়ো যাত্রা, উৎসাহ ও উদ্দীপনায় আরও উজ্জীবিত কংগ্রেস নেতৃবৃন্দ

Bharat Jodo Yatra
Bharat Jodo Yatra

 

ঝালাওয়ার, ৬ ডিসেম্বর : নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে রাজস্থানে শুরু হয়ে গিয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। মঙ্গলবার সকালে রাজস্থানের ঝালাওয়ার জেলার খেল সঙ্কুল থেকে শুরু হয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রসের ভারত জোড়ো যাত্রা। অন্যান্য কংগ্রেস নেতাদের পাশাপাশি রাহুল গান্ধীর সঙ্গে এদিন সকালে পদযাত্রায় হাঁটেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও কংগ্রেস নেতা শচীন পাইলটও।

রাহুল গান্ধীর নেতৃত্বে ''জনসমুদ্র'' এগিয়ে যেতে থাকে গন্তব্যের দিকে। অন্যান্য দিনের মতো এদিনও হাঁটতে হাঁটতেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন রাহুল গান্ধী। সকলের দুঃখ ও কষ্টের কথা শোনেন তিনি। পদযাত্রা চলাকালীন শচীন পাইলটের সঙ্গে কথা বলতেও দেখা যায় রাহুল গান্ধীকে।  


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…