Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Ayodhya Ram Mandir : অযোধ্যায় রামমন্দির নিয়ে বড়ো নিদান অমিত শাহ-র

Ram Mandir
Ram Mandir

 

আগরতলা, ৫ জানুয়ারি  : অযোধ্যায় রামমন্দির নির্মাণের বিষয়টি আদালতে ঝুলিয়ে রেখেছিল কংগ্রেস। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সুপ্রিম কোর্টের রায় বের হতেই অযোধ্যায় রামমন্দির নির্মাণে ভূমি পূজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সাব্রুমে ‘জনবিশ্বাস যাত্রা’র সূচনা উপলক্ষ্যে আয়োজিত জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রামমন্দির ইস্যুতে এভাবেই কংগ্রেসকে বিঁধেছেন। তাঁর ঘোষণা, ২০২৪ সালের ১ জানুয়ারি গগনচুম্বী রামমন্দির তৈরি হবে।

প্রসঙ্গত, অযোধ্যায় রামমন্দির নির্মাণ নিয়ে দীর্ঘ সময় আদালতে শুনানি চলেছে। বিজেপি-র নির্বাচনী ইস্তাহারে রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতি ছিল। কিন্তু প্রথম মোদী সরকারের জমানায় এই প্রতিশ্রুতি পূরণ করতে প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু দ্বিতীয় মোদী সরকার কেন্দ্রে প্রতিষ্ঠা হওয়ার পর সুপ্রিম কোর্টে রামমন্দির ইস্যুতে চূড়ান্ত ফয়সালা হয়েছে। অযোধ্যায় রামমন্দির নির্মাণে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এর পরই সেখানে ভূমি পূজন এবং রামমন্দির নির্মাণের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসকে নিশানা করে বলেন, অযোধ্যায় রামমন্দির নির্মাণ হওয়া উচিত। কিন্তু কংগ্রেস দীর্ঘ বছর আদালতে ওই মামলা ঝুলিয়ে রেখেছিল। সুপ্রিম কোর্টে রামমন্দির নির্মাণ নিয়ে রায় বের হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমি পূজনের উদ্যোগ নিয়েছেন। অমিত শাহ আজ ত্রিপুরাবাসীকে রামমন্দিরের উদ্বোধনে অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর দাবি, ২০২৪ সালের ১ জানুয়ারি অযোধ্যায় গগনচুম্বী রাম মন্দির তৈরি মিলবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…