Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Delhi : দিল্লির দ্বারকায় ৬টি গাড়িতে ধাক্কা মারল পুলিশ কর্মীর গাড়ি, আহত ৪ জন

ASI car hit 6 vehicle in Delhi dwarka
ASI car hit 6 vehicle in Delhi dwarka

 

নয়াদিল্লি, ৪ জানুয়ারি : দিল্লির দ্বারকা এলাকায় পিসিআর ভ্যান-সহ ৬টি গাড়িতে ধাক্কা মারল দিল্লি পুলিশের এএসআই-এর প্রাইভেট গাড়ি। এই দুর্ঘটনায় ওই এএসআই-সহ ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দ্বারকা মোড় এলাকায়। দুর্ঘটনার সময় এএসআই মদ্যপ অবস্থায় ছিলেন কি-না, তা জানার জন্য তাঁর রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে দ্বারকা মোড় এলাকায় পিসিআর ভ্যান-সহ ৬টি গাড়িতে ধাক্কা মারে এএসআই-এর প্রাইভেট গাড়ি। আউটার জেলায় পোস্টিং ছিল ওই এএসআই-এর। ওই এএসআই-সহ ৪ জন দুর্ঘটনায় আহত হয়েছেন। দিল্লি পুলিশ আরও জানিয়েছে, ওই এএসআই-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…