Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Sambit Patra:অরবিন্দ ও দায়িত্ব কখনই একসঙ্গে চলতে পারে না : সম্বিত পাত্র

Sambit Patra
Sambit Patra

 

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর : দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সম্বিত পাত্র বলেছেন, "এ মানে অরবিন্দ এবং এ মানে একাউন্টেবিলিটি। অরবিন্দ ও দায়িত্ব (একাউন্টেবিলিটি) কখনই একসঙ্গে চলতে পারে না।" সম্বিত পাত্র আরও বলেছেন, "ক্ষমতা, মদ ও আইএনডিআই জোটের জন্য এখন খারাপ আবহাওয়া। তাই অরবিন্দ এদিক ওদিক ছুটছেন।"

প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছিল ইডি, কিন্তু বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি জানিয়ে দেন, ইডি-র পাঠানো সমন অবৈধ। এরই প্রেক্ষিতে কেজরিওয়ালের সমালোচনা করলেন সম্বিত। বিজেপির জাতীয় মুখপাত্র আরও বলেছেন, "বেশ কিছু নেতা মদ কেলেঙ্কারি করে পালিয়ে বেড়াচ্ছেন, আবার কিছু নেতা আছেন যারা ভারতের উপরাষ্ট্রপতিকে নিয়ে মজা করেছেন এবং তার পরে মিছিল করছেন। সে বিষয়েও তাদের উন্মোচন করতে হবে।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…