Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Jammu and Kashmir:ফের আবহাওয়ায় বদলের পূর্বাভাস জম্মু ও কাশ্মীর, স্তব্ধ হতে পারে অনেক গুরুত্বপূর্ণ সড়ক

Jammu and Kashmir
Jammu and Kashmir

 

শ্রীনগর, ১৭ ফেব্রুয়ারি : জম্মু ও কাশ্মীরে ফের আবহাওয়া বদলের সম্ভাবনার কথা জানাল স্থানীয় আবহাওয়া দফতর। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে, এ জন্য মুঘল রোড, জোজিলা পাস-সহ কাশ্মীরের বহু গুরুত্বপূর্ণ সড়ক অবরুদ্ধ হয়ে পড়তে পারে। পর্যটক তথা ভ্রমণকারীদের সেই অনুযায়ী পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত জম্মু ও কাশ্মীরের আবহাওয়া মূলত মেঘলা থাকবে, অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ১৯-২১ ফেব্রুয়ারি পর্যন্ত কুপওয়ারা, বারামুল্লা, বান্দিপোরা, গান্ডেরবাল, বদগাম, শোপিয়ানে ভারী তুষারপাতের সম্ভাবনা বেশি রয়েছে। কুলগাম জেলায় ১৯ ফেব্রুয়ারির বিকেল থেকে ২০ ফেব্রুয়ারি গভীর রাত পর্যন্ত তুষারপাত হতে পারে। এই সময়ে সমতলে বৃষ্টি ও উঁচু পাহাড়ে তুষারপাত হতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে পারে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…