Flood situation in Gurudaspur: পঞ্জাবের গুরুদাসপুরের আরও ৩৮টি গ্রাম বন্যা কবলিত, ক্ষয়ক্ষতির পরিমান প্রচুর

Flood situation in Gurudaspur
Flood situation in Gurudaspur

 

গুরুদাসপুর, ১৮ আগস্ট: পঞ্জাবের গুরুদাসপুরের বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে। গুরুদাসপুরের আরও ৩৮টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে ৩০ হাজার মানুষকে। প্রায় ৯০টি গ্রামে ফসলের ক্ষতি হয়েছে। শুক্রবারের আগে পর্যন্ত মোট বন্যা কবলিত গ্রাম ৫২টি। এখনও পর্যন্ত ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, বন্যার জলে জলবাহিত রোগের প্রকোপও বাড়ছে। এই জলবাহিত রোগের বিস্তার রুখতে ১৫টি চিকিৎসকের দল পাঠিয়েছে প্রশাসন। গুরুদাসপুরে এবারের বন্যা পরিস্থিতি ১৯৮৮ সালের বন্যার স্মৃতি ফিরিয়ে এনেছে। বন্যা কবলিত এলাকার মানুষজন অবশ্য প্রশাসনের পক্ষ থেকে সাহায্য পেয়ে খুশি প্রকাশ করেছেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…