Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Air India: টয়লেটকাণ্ডে কোপের মুখে পাইলট ও বিমানকর্মীরা,ক্ষমা চাইলেন এয়ার ইন্ডিয়ার সিইও

Air India
Air India

 

নয়াদিল্লি, ৭ জানুয়ারি : এয়ার ইন্ডিয়ার উড়ানে টয়লেটকাণ্ডে এবার এয়ার ইন্ডিয়ার সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্পবেল উইলসন ২৬ নভেম্বরের ঘটনায় ক্ষমা চেয়েছেন। সিইও বলেন, ঘটনায় সকল দিক নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তিনি জানান, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা ঘটলে তা আরও ভালোভাবে মোকাবিলা করা যায়, এর জন্য পদক্ষেপ করা হবে।

এই ঘটনায় সংশ্লিষ্ট বিমানের পাইলট এবং চার কেবিন ক্রু সদস্যকে ডি-রোস্টার করেছে। এর পাশাপাশি তাদের শোকজ নোটিশও পাঠানো হয়েছে। এদিকে সংশ্লিষ্ট উড়ানের পাইলট, কো-পাইলট এবং বিমানকর্মীদের তলব করে দিল্লি পুলিশ। যদিও শুক্রবার তলবে সাড়া দিতে পারেননি এয়ার ইন্ডিয়ার কর্মীরা। এদিকে আজ সকালই বেঙ্গালুরু থেকে অভিযুক্ত শঙ্কর মিশ্রকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। শঙ্কর মিশ্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ২৯৪, ৫০৯, ৫১০ নং ধারার অধীনে মামলা রুজু করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত মেয়াদের জন্য জেলে যেতে হতে পারে শঙ্করকে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…