Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Ram Mandir : রাম মন্দির আন্দোলনের পুরোধা আডবাণী ডাক পেলেন না রাম মন্দির উদ্বোধনে!জল্পনা তুঙ্গে

L K Advani- Murali Manohar Joshi
L K Advani- Murali Manohar Joshi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নরেন্দ্র মোদী সরকারের গড়া অযোধ্যা রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে থাকছেন না রাম মন্দির আন্দোলনের পুরোধা আডবাণী। এক সময় যাঁর রথযাত্রা কর্মসূচিতেই উত্তাল হয়েছিল গোটা দেশ, যা করসেবকদের আবেগকে কয়েকশো গুন বাড়িয়ে দেওয়ার কাজ করেছিল যার রাজনৈতিক বুদ্ধি মানুষকে বাবরি মসজিদ ধ্বংসের সাহস জুগিয়েছিল সেই এলকে আডবাণীই থাকছেন না অযোধ্যায় রামলালার মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে। থাকছেন না রাম মন্দির আন্দোলনের আরেক নেতা মুরলী মনোহর যোশীও। কিন্তু এর নেপথ্যে কারন কী? 

রাম মন্দির ট্রাস্টের সম্পাদক চম্পত রাইয়ের দাবি, “দুজনেই (আডবাণী এবং যোশী) বৃহত্তর গেরুয়া পরিবারের প্রবীণ সদস্য। তাঁদের বয়সের বিষয়টি বিবেচনা করেই উদ্বোধনে আসবেন না বলে জানিয়েছেন। দুই নেতার আবেদন শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা হয়েছে।” উল্লেখ্য, এলকে আডবাণী কিছুদিন আগেই ৯৬ বছরে পা দিয়েছেন। অন্যদিকে মুরলী মনোহর যোশীর বয়স ৯০ বছর। দুজনেই মোটের উপর সুস্থ হলেও বার্ধক্যজনিত কারণে আগামী ২২ জানুয়ারি মন্দির উদ্বোধনে থাকতে পারবেন না বলে জানিয়েছেন। তবু উঠছে প্রশ্ন।

রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভা ভোটের আগেভাগে মন্দির উদ্বোধনকে তুরুপের তাস করতে চাইছে বিজেপি। দেশজুড়ে রাম মন্দির কেন্দ্রীক একাধিক কর্মসূচির ব্যবস্থা হয়েছে। বলা বাহুল্য, যাবতীয় কলকাঠি নাড়ছে সংঘ। এবং গত কয়েক বছরের মতোই মোদিই মুখ। প্রশ্ন উঠছে, মোদির মহিমা বাড়াতেই কি আডবাণী, যোশীর মতো রাম মন্দির আন্দোলনের পুরোধাদের ব্রাত্য করা হল? গেরুয়া শিবিরের কারও কারও দাবি, অপমানিত দুই নেতা নিজের থেকেই সরে দাঁড়িয়েছেন। সব মিলিয়ে আগামী ২২ জানুয়ারি আডবাণী এবং যোশীর অযোধ্যায় না থাকা নিয়ে জল্পনা তুঙ্গে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…