
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিল্লির দ্বারকা এলাকায় সাতসকালে অ্যাাসিড অ্যাটাকে সঙ্কটজনক অবস্থা ১৭ বছরেরে স্কুল ছাত্রীর। প্রকাশ্যে আসা সিসিটিভি ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দু’জন কিশোরী রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছে। তখনই একটি বাইক গতি কমিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। বাইকে থাকা দুই যুবকের মধ্যে এক জন ওই কিশোরীর দিকে একটি তরল পদার্থ ছুড়ে দেয়। সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরে দৌড়াতে দেখা যায় মেয়েটিকে। বাইকের গতি বাড়িয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।
কিশোরীর বাবা জানিয়েছেন, তাঁর মেয়ের মুখে অ্যাসিড ছুড়ে মারা হয়েছে। রাসায়নিকের কিছুটা চোখে এসেও লেগেছে। মেয়ের অবস্থা সঙ্কটজনক বলেও জানিয়েছেন তিনি। ঐ ব্যাক্তি জানায় ,‘‘আমার দুই মেয়ে। এক জনের বয়স ১৭ এবং অন্য জনের ১৩। বুধবার সকালে তারা একসঙ্গে বাইরে যায়। হঠাৎ, দুই বাইকআরোহী আমার বড় মেয়ের দিকে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। হামলাকারীরা নিজেদের মুখ ঢেকে রেখেছিল।’’
পুলিশ সূত্রে খবর, কিশোরী দুই বাইক আরোহীকেই চিহ্নিত করেছে এবং তাঁদের মধ্যে একজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। পুলিশ ধ়ৃতকে জিজ্ঞাসাবাদ করছে। অন্য এক অভিযুক্তকে খুঁজে বার করতেও তদন্ত শুরু করেছেন দিল্লি পুলিশের আধিকারিকরা।
