Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Madhya Pradesh:মধ্যপ্রদেশের বাজি কারখানায় অগ্নিকাণ্ডে মোট ধৃত ৩, পাকড়াও কারখানার দুই মালিকও

A total of 3 were injured in Madhya Pradesh's betting factory fire
A total of 3 were injured in Madhya Pradesh's betting factory fire

 

ভোপাল, ৭ ফেব্রুয়ারি : মধ্যপ্রদেশে হরদায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় কারখানার দুই মালিক-সহ গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। অভিযুক্তদের নাম সোমেশ আগরওয়াল, রফিক খান এবং রাজেশ আগরওয়াল। পুলিশ সূত্রে খবর, রাজেশ ও সোমেশ ওই কারখানার মালিক। রাজেশের বিরুদ্ধে অভিযোগ, কারখানায় বিস্ফোরণের পর গাড়ি করে দিল্লির উদ্দেশে পালিয়ে যাচ্ছিল সে। পুলিশের অনুমান, বিস্ফোরণের ঘটনার সঙ্গে সোমেশ এবং রফিকের কোনও যোগসূত্র থাকতে পারে। গ্রেফতারির পর ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

হরদার পুলিশ সুপার সঞ্জীব কাঞ্চন বলেছেন, রাজগড় জেলার সারঙ্গপুর থেকে গ্রেফতার করা হয়েছে রাজেশ ও সোমেশকে। রফিককেও মঙ্গলবার রাতের মধ্যে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ও ৩০৮-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ভোপাল থেকে ১৫০ কিলোমিটার দূরে হরদা শহরের বৈরাগড় এলাকার মাগার্ধা রোডের ধারে একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। আচমকা বিস্ফোরণের ফলে সেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার আশপাশের বাড়িগুলিতে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের পাশাপাশি সেখানে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল থেকে ১৭৪ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৩৪ জনকে ভোপাল এবং হোসাঙ্গাবাদের হাসপাতালে ভর্তি করানো হয়। বাকি ১৪০ জন আহতকে ভর্তি করানো হয় জেলা হাসপাতালে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত কারখানায় বিস্ফোরণের ফলে ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…