Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

A child who fell into a borewell: অক্লান্ত প্রচেষ্টায় মিলল সাফল্য, গুজরাটের জামনগরে নলকূপে পড়ে যাওয়া শিশু উদ্ধার

A child who fell into a borewell
A child who fell into a borewell

 

জামনগর, ৭ ফেব্রুয়ারি: অক্লান্ত প্রচেষ্টার পর মিলল সাফল্য। গুজরাটের জামনগরে নলকূপে পড়ে যাওয়া শিশুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। বুধবার ভোরে উদ্ধার করার পর দুই বছরের ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জামনগরের গোভানা গ্রামের ঘটনা। দুই বছরের ছোট্ট শিশুটি সুস্থ হয়েছে বলে জানা গিয়েছে।

গ্রামবাসীরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা ৬.৩০ মিনিট নাগাদ গভীর নলকূপের ভিতরে পড়ে যায় দুই বছরের ওই শিশুটি। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনকে। রাত থেকেই শুরু হয় উদ্ধারকাজ, দীর্ঘ ৯ ঘন্টার চেষ্টায় বুধবার ভোর ৪টে নাগাদ শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর শিশুটিকে জামনগরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।



শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…