Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

N. Chandrababu Naidu: দিল্লিতে নতুন যুগের সূচনা হল, চন্দ্রবাবু নাইডু

N. Chandrababu Naidu
N. Chandrababu Naidu

 

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি : দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে অভিনন্দন জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি জোর দিয়ে বললেন, গত ১০ বছর ধরে দিল্লিতে ভাল কাজ হয়নি, এখন নতুন যুগের সূচনা হল। বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রেখা গুপ্তা। এছাড়াও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৬ জন বিজেপি বিধায়কও।

এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও। শপথগ্রহণ অনুষ্ঠান শেষে চন্দ্রবাবু নাইডু বলেছেন, "আমরা দিল্লিতে একটি নতুন পরিবর্তন দেখতে যাচ্ছি, দিল্লি এখন থেকে অন্য ধরনের দিল্লি হবে। এই মেয়াদ শুধুমাত্র মসৃণই হবে না, অসাধারণ পারফরম্যান্সও হবে। দেশের প্রতিটি নাগরিক গর্বিত হবেনা। আমরা খুব খুশি, এখন দিল্লিতে নতুন যুগ শুরু হয়েছে। চমৎকার উন্নয়ন ঘটতে যাচ্ছে।"

You might also like!