Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Country

1 month ago

Uttarakhand Accident: ঋষিকেশ-হরিদ্বার হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪

Uttarakhand Rishikesh-Haridwar road Accident
Uttarakhand Rishikesh-Haridwar road Accident

 

হরিদ্বার, ১৭ ডিসেম্বর : ঋষিকেশ-হরিদ্বার হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের। ওই রাস্তায় মনসাদেবী গেটের কাছে মঙ্গলবার রাত পৌনে ১১টা নাগাদ ট্রাকের সঙ্গে এসইউভি-র মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনার জেরে দুমড়ে-মুচড়ে যায় চার চাকার গাড়িটি। তার ফলে গাড়ির আরোহীরা ভিতরে আটকে পড়েন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্যাস কাটার দিয়ে গাড়ির দরজা কেটে আরোহীদের মৃত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, চার চাকার গাড়িটি বেপরোয়া গতিতে যাচ্ছিল।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পিএনবি সিটি গেটের কাছে। একটি এসইউভি গাড়ি হরিদ্বার থেকে ঋষিকেশ যাচ্ছিল। সেই গাড়িটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। দেরাদুনের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) অজয় ​​সিং জানিয়েছেন, এসইউভির চার আরোহীই ঘটনাস্থলে মারা যান। তাদের মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে।

You might also like!