Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Surat :সুরাটের বহুতলের ধ্বংসস্তুপে রবিবারও কয়েকজনের আটকে থাকার আশঙ্কা, উদ্ধারকাজ অব্যাহত

A few people are feared to be stuck in the multi-storey rubble of Surat even on Sunday
A few people are feared to be stuck in the multi-storey rubble of Surat even on Sunday

 

সুরাট, ৭ জুলাই : সুরাটের বহুতলের ধ্বংসস্তুপে রবিবারও অনেকের আটকে থাকার আশঙ্কা। শনিবার দুপুরে সুরাটের সচিন এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি ছ''তলা ভবন। শনিবার রাত পেরিয়ে রবিবার সকালেও অনেকেই ধ্বংসস্তুপের নীচে আটকে রয়েছে বলে আশঙ্কা। উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ ও এসডিআরএফের সদস্যরা। পাশাপাশি দমকলের কর্মীরাও উদ্ধারকাজে হাত লাগিয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশসূত্রে খবর, এখনও বেশ কয়েকজন আটকে রয়েছে। তবে এক মহিলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আপাতত স্থীতিশীল রয়েছে বলেই হাসপাতাল সূত্রের খবর।

সুরাটের কালেক্টর সৌরভ পারধি বলেন, দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল এই ভবনটি। এটি ভেঙে পড়ার কারণে বেশ কয়েকজন এখনও আটকে রয়েছে। পুলিশ-সহ বাকি উদ্ধারকারী দল ধ্বংসস্তুপ সরানোর কাজ চালাচ্ছে। খুব শীঘ্রই আটকে থাকা লোকজনদের উদ্ধার করা হবে। একজন হাসপাতালে ভর্তি রয়েছেন, তিনি আপাতত বিপন্মুক্ত রয়েছেন।

উল্লেখ্য, সুরাটের সচিন এলাকার এই ছয়তলা বিল্ডিংয়ে ৩০টি ফ্ল্যাটের মধ্যে মাত্র ৩-৪টিতে লোকজন থাকতেন। তবে সকালের দিকে অনেকেই বেরিয়ে গিয়েছিলেন। বিশেষ করে পরিবারের ছেলেরা ছিলেন না বলেই জানা যাচ্ছে। তাই বেশিরভাগ মহিলা আটকে পড়েছিলেন বলে জানা গেছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…